শিরোনাম :
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার চালালো ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায়

  • ১২:২৭ পিএম, শনিবার, ২৭ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টষ।।
ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে স্পেন। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন অ্যালেক্স বায়েনা। তার একমাত্র গোলে জয়ের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠলো ইয়ামালরা।

শনিবার ২৭ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে স্প্যানিশরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইউরো চ্যাম্পিয়নরা। তবে ঠিকঠাক লক্ষ্যভেদ হচ্ছিলো না।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে ডেডলক ভাঙেন বায়েনা। ম্যাচের ম্যাচের ৪২তম মিনিটে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ নেন তিনি।

মাঠের ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার উদ্দেশে।প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরেই শট নেন বাইনা। তবে, বলটি দুই হাত দিয়ে ঠেকিয়েছিলেন মুসলেরা। কিন্তু সেটি তার হাত ফসকে ধীরে ধীরে গড়িয়ে চলে যায় গোলপোস্টের ভেতরে। এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

বিরতির পর গোলকিপার ফার্নান্দো মুসলেরাকের বদলে মাঠে নামেন সের্হিও রোচেত। গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। স্পেনও কিছু আক্রমণ চালকায়। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

৭৬তম মিনিটে দলে দুটি পরিবর্তন আনেন স্প্যানিশ কোচ। লামিনে ইয়ামাল ও মিকেল অইয়ারসাবালের জায়গায় মাঠে নামেন ফেরান তোরেস ও নিকো উইলিয়ামস।

ম্যাচের শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। যোগ করা সময়ে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন দলের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। তবে, কানোব্বিওর আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মাঠ ছাড়ার আগে তিনি যেভাবে রেফারির মুখোমুখি হয়ে প্রতিবাদ করেছেন, তাতে অতিরিক্ত শাস্তির মুখেও পড়তে পারেন।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের শিরোপাধারীরা। এইচ গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা স্পেন। ৩ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে কেপ ভার্দে।

উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। ‘জে’ গ্রুপের এই দুই দলের মধ্যে গ্রুপ রানার্সআপ হওয়া দলের বিপক্ষে আগামী ২ জুলাই নকআউট পর্বে মাঠে নামবে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech