শিরোনাম :
এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ২য় দফা হামলায় নিহত ১, আহত ১১ ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

মেসির বিশ্বরেকর্ড: ৩-১ গোলে জর্ডানকে হারাল আর্জেন্টিনা

  • ১২:১৪ পিএম, রবিবার, ২৮ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
লিওনেল মেসির বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

রবিবার ২৮ জুন বাংলাদেশ সময় ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়লেন তিনি।

এর আগে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এ ম্যাচ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশে উলল আলবিসেলেস্তারা। জর্ডান ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে আসর থেকে বিদায় নিল।

আধিপত্য বিস্তার করে খেলা আর্জেন্টিনা ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায়। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট ঢাকার জন্য ঝাঁপিয়ে পড়েন, কিন্তু লো সেলসো অন্য কোণ বেছে নিয়ে শট নেন এবং বলটি জালে গিয়ে লাগে, একেবারে গোলের ওপরের কোণে।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার। ভিডিও সহায়ক রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় যে, গোলের উদ্দেশ্যে হেড করতে যাওয়ার সময় মারকোস সেনেসিকে ফাউল করা হয়েছিল। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পরে দারুণভাবে সুযোগটি কাজে লাগালেন লাউতারো মার্তিনেস। জোরাল শটে গোলের খাতায় নাম লেখান।

বিরতির পর ৫৫তম মিনিটে ব্যবধান কমায় জর্ডান। বদলি খেলোয়াড় মুসা আল-তামারি ডান দিক থেকে আসা নিচু ক্রসকে জালে পাঠিয়ে জর্ডানের ব্যবধান অর্ধেক করেন। তাদের প্রথম বিশ্বকাপেই তারা গ্রুপের তিনটি ম্যাচেই গোল করতে সক্ষম হয়েছে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ৮০তমি মিনিটে গোল করেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল!

বক্সের বাইরে মেসিকে আরেকটি ফ্রি-কিকের সুযোগ দেওয়ার মাশুল ভালোভাবেই গুনতে হলো জর্ডানকে। প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক খুঁজে নিয়ে নিজের সেই বিখ্যাত বাঁ পা দিয়ে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে দেন মেসি। তিনি ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করেছেন।

গোল্ডেন বুটের দৌড়ে মেসি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই গোল এগিয়ে আছেন—এটি তার হাতে না থাকা খুব অল্প কয়েকটি ট্রফির একটি।

আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শুরুর একাদশে করা হয়েছে মোট ৯টি পরিবর্তন। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং স্ট্রাইকার লাউতারো মার্তিনেস নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলের সেরা তারকা লিওনেল মেসি এই ম্যাচে শুরুর একাদশে বেঞ্চে ছিলেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech