শিরোনাম :
চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে পাহাড়ধস, সড়ক যোগাযোগ ব্যাহত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারিং বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিল ফিফা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন কেউ জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে সহ্য করা হবে না উত্তপ্ত মধ্যপ্রাচ্য: মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য ফের উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

কেউ জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে সহ্য করা হবে না

  • ০২:১৫ পিএম, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

।।বিকে রিপোর্ট।।
কেউ শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ৮ জুলাই রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি এ হুঁশিয়ারি দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেবেন না বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি বলেন, রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে। তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।’

এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। নতুন বা পুরনো কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।’

সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech