শিরোনাম :
এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ২য় দফা হামলায় নিহত ১, আহত ১১ ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন

  • ১২:৫৭ পিএম, রবিবার, ১২ জুলাই, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।।বিকে স্পোর্টস।।
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের শেষ চার দল।

শুক্রবার ও শনিবারের ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। অন্যদিকে একই ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে স্পেন।

অন্যদিকে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। ১২০ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।

ফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের চার শক্তিশালী দল।

দুই সেমিফাইনালের বিজয়ী দল ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে শিরোপার জন্য লড়বে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech