শিরোনাম :
সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ১৭অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে বিশেষ হাফটাইম শো: মঞ্চ মাতাবেন যারা

  • ০৩:১৯ পিএম, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজিত হবে বিশেষ হাফটাইম শো।

জাঁকজমকপূর্ণ উদ্বোধনের ধারাবাহিকতায় ফাইনালেও থাকছে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনা। সেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা।

এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেসহ আরও কয়েকজন শিল্পীর নাম আলোচনায় এলেও, শেষ পর্যন্ত শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পারফরম্যান্সই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের পর ১১ মিনিটের বিশেষ হাফটাইম শোতে অংশ নেবেন তারা।

তবে হাফটাইমের বিরতি দীর্ঘ হওয়ার আশঙ্কা নিয়ে যে আলোচনা চলছিল, তার অবসান ঘটিয়েছে ফিফা।

সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফাইনালের হাফটাইমের বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিরতি ৩০ থেকে ৪০ মিনিট হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। এ নিয়ে ফুটবল–বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এত দীর্ঘ বিরতিতে ম্যাচের ছন্দ নষ্ট হতে পারে।

ফিফা ইতোমধ্যে আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে। প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের তুলনায় এবার মাত্র দুই মিনিট বেশি সময় রাখা হয়েছে।

এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে।

ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে আয়োজিত এই অনুষ্ঠানে আরও থাকবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সদস্যদের নিয়ে গঠিত পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের মাপেট চরিত্রগুলো।

এ আয়োজন নিয়ে জাস্টিন বিবার বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বকে একসঙ্গে যুক্ত করতে পারে। অন্য কোনো আয়োজনের সেই ক্ষমতা নেই।’

স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ বিশ্ব সফর বাতিল করার পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা সংগীত উৎসবে মঞ্চে ফিরেছিলেন বিবার। সেটিই ছিল গত চার বছরে তার সবচেয়ে বড় সরাসরি পরিবেশনা।

এদিকে ফিফার এই বিশেষ হাফটাইম শোর সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এ অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে দেওয়া হবে। যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech