শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী প্রস্তাবিত হরমুজ চুক্তিতে প্রণালিটির নিয়ন্ত্রণ পেতে পারে ইরান রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন আরেকটি বিপ্লব আসন্ন, সেই বিপ্লবের জন্য আমি দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি- ডা. শফিকুর রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৯ বিলিয়ন ডলার ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ : বিভিন্ন আয়োজনে স্মরণ করছে গোটা দেশ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা

  • ০৯:২০ পিএম, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের যে নির্দেশনা রয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার ৪ আগস্ট সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে ‘আইনগত ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছেন।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে এক সংবাদিক প্রশ্ন করে বলেন, ৫ অগাস্ট নিয়ে তিনি বক্তব্য রাখবেন, আদালতের নির্দেশনা সত্বেও কোনো কোনো পত্রিকা ফলাও প্রচার করছে এটা আদালত অবমাননা করছে। এছাড়া সেই সরকারের লোকজন এখনও থেকে গেছে। এসব ব্যাপারে কোন পদক্ষেপ নেবেন কি না।

জবাবের তথ্য উপদেষ্টা বলেন, এর আগেও পত্রিকাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনা আবার বক্তৃতা করবেন, এ ধরনের নিউজ চোখে পড়েনি। তিনি আবার বক্তৃতা করবেন এ ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে বা আগাম জানায়, পাবলিশ করে, তাহলে এটা আদালতের রায় ‘ভায়োলেট’ করা হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম। আবার স্মরণ করিয়ে দিচ্ছি এটা যেন কেউ না করে। বিরত থাকেন কেননা আদালতের নির্দেশ আছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech