শিরোনাম :
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০ ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের

টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা

  • ০২:২৮ পিএম, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
সফররত বাংলাদেশের দারুন নৈপুন্যে ব্যাকফুটে যাওয়া অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দিন শেষ করল।

শনিবার ১৫ আগস্ট ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা।

তবে আজ তারা প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি। যদিও বাংলাদেশ প্রায় দুই সেশনে চার উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজের ফিফটিতে তারা শক্ত অবস্থানে থেকে ইনিংস শেষ করে। শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পরপর অলআউট হয়। এদিন চার উইকেট হাতে নিয়ে নেমেছিল সফরকারীরা। চারটি উইকেটই নেন জশ হ্যাজলউড। এই অস্ট্রেলিয়ান পেসার ৬ উইকেট নেন।

অস্ট্রেলিয়া চাপ নিয়ে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের গতির কাছে ৩৭ রানে ২ উইকেট হারায়। জেক ওয়েদারাল্ডন বোল্ড হয়ে ডাক মারেন। আরেক ওপেনার ট্র্যাভিস হেডও বোল্ড হন। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন।

চা বিরতির পর লাবুশেনকে দারুণ বোলিংয়ে বোল্ড করেন তাইজুল ইসলাম। ৩৬ রানের জুটি ভাঙে তার ৩১ রানের ইনিংস শেষ হলে। স্মিথ ও ক্যামেরন গ্রিন বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত বিকেলের সেশনের মাঝামাঝি সময়ে এই জুটিও ভেঙে দেন মিরাজ।

৮৮ বলে ৪৪ রান করে স্মিথ বাংলাদেশি অফস্পিনারকে ফিরতি ক্যাচ তুলে দেন। তারপর বাকি সময় সতর্ক থেকে ব্যবধান কমাতে থাকেন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। ৯৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। ৪৩ রানে গ্রিন ও ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তুলেছে ৪ উইকেটে ১৬১ রান।‎

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech