শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান জেলা প্রশাসকের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম ইন্টারনেট-মেট্রো বন্ধ: নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অবরুদ্ধ দিল্লি

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

  • ০৯:২৬ পিএম, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৯৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার ১৫ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এ ছাড়া এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech