শিরোনাম :
কক্সবাজার থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সেতু খুলছে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মোদি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ঢাকা সহ ৬ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি

কক্সবাজার থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

  • ০২:৪৫ পিএম, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। তারা চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে নিহতরা মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চাঁদপুর ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ওসি মো. সালাহউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, নিহত দুই যুবক বাইক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠাকুরদিঘী এলাকায় কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

তিনি বলেন, এতে ঘটনাস্থলে বাইক চালক তৌহিদের মৃত্যু হয়। আর গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সকাল পৌনে ৯টার দিকে মাহীকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের বন্ধু মো. সোহান গণমাধ্যমকে বলেন, পাঁচটি বাইকে তাঁরা ১০ বন্ধু চাঁদপুর থেকে সাজেক হয়ে রোববার কক্সবাজার গিয়েছিলেন। সকালে চাঁদপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech