শিরোনাম :
জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০ ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

  • ১০:২৬ পিএম, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, আরাকচির টেলিগ্রাম চ্যানেলে তাঁর এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।

টেলিগ্রামে আরাকচি লেখেন, “যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠী আমাদের বিরুদ্ধে যে কাপুরুষোচিত যুদ্ধ চালিয়েছে, তার পরবর্তী ঘটনাপ্রবাহ এবং প্রকৃতপক্ষে এখনও বহাল থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়েই এই সফরটি হচ্ছে।”

তিনি বলেন, “স্বভাবতই আমাদের মূল উদ্দেশ্য হল এই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।”

বিশ্বে শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার জন্য জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে মন্তব্য করে আরাকচি জানান, মঙ্গলবার শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আস্থা পুনরুদ্ধার’।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে না পারায় সংস্থাটির ওপর থেকে যে আস্থা হ্রাস পেয়েছে কিংবা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, এই প্রতিপাদ্য তারই এক বৈশ্বিক স্বীকৃতি।”

আরাকচির অভিযোগ, কিছু দেশ আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন এবং এমনকি মানবজাতির যৌথ বিবেককে উপেক্ষা করে নিজেদের আইনের ঊর্ধ্বে বসিয়েছে এবং নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তি দাবি করছে।

তিনি বলেন, “এর ফলে আমরা দেখছি, জায়নবাদী শাসনের মত একটি অপরাধী গোষ্ঠীকে ইচ্ছেমত যে কোনো অপরাধ করতে অবাধ ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।”

সুত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech