শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশে আসছে ডিজিটাল ব্যাংক, মিলবে যেসব সুবিধা বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা

  • ০৮:০৩ পিএম, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিকে ডেস্ক ।।
মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের নতুন উড়োজাহাজ কেনার চুক্তিকে বোয়িং ও মার্কিন উৎপাদন খাতের জন্য একটি ‘বড় দিন’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। অন্যদিকে, গত বুধবার তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী টার্কিশ এয়ারলাইনস ঘোষণা দেয় যে তারা বোয়িংয়ের কাছ থেকে ১০০টি উড়োজাহাজ কিনেছে এবং আরও ৫০টি কেনার সুযোগ বা অপশন নিশ্চিত করেছে।

বাংলাদেশ ও তুরস্কের এই বিপুল সংখ্যক উড়োজাহাজ কেনার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প তার পোস্টে লেখেন, “তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগও রাখা হয়েছে।” এই বিশাল চুক্তিতে সহায়তা করার জন্য তিনি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য দপ্তরের প্রশংসা করেন।

ট্রাম্প তার পোস্টে জোর দিয়ে বলেন, উড়োজাহাজ বিক্রির এই বিপুল আয় এবং মার্কিন রপ্তানি যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরাসরি সহায়তা করবে। ‘মেড ইন আমেরিকা’ নীতির শক্তির কথা তুলে ধরে তিনি লেখেন, “বোয়িং ও আমি সব সময়ই যে বিষয়টি জানতাম, বাজার এখন সেটিই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় উৎপাদন করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন কর্মীদের সমর্থন করবেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে উঠবে।”

পোস্টের শেষে তিনি এই অসামান্য চুক্তির জন্য বোয়িং এবং এর অসাধারণ কর্মীদের অভিনন্দন জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech