শিরোনাম :
মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ইইউর সঙ্গে এফটিএ আলোচনা শুরু ১৫ ডিসেম্বর, ব্যবসার অনুমতি মিলবে ১৪ দিনে পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু টুঙ্গিপাড়ায় থানা-এমপির বাড়িতে আগুন, ঢাকায় জ্বলল ৪ বাস, ভাঙ্গায় হত্যা বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • ০৭:২৫ পিএম, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech