শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত ৮ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা

  • ১০:৫৪ এএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ সেটেলাররা। এরমধ্যে গতকাল

সোমবার ২৮ সেপ্টেম্বর (স্থাণীয় সময়) রাতে তারা ফিলিস্তিনিদের একটি ঘরে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এ সময় ওই ঘরে থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন।

মোলোটভ ককটেলটি নিক্ষেপ করার পর তাদের ঘরের ভেতর আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সেটেলার সন্ত্রাসীরা মোলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে এটি নিক্ষেপ করে। এরপর ঘরে থাকা ফিলিস্তিনিরা তাদের জীবন বাঁচাতে ওই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে।

এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে ওই একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয় ইসরায়েলি সন্ত্রাসীরা।

ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার ব্যাপারে বলা হয়েছে, “কয়েক ডজন ইসরায়েলি সেটেলার সন্ত্রাসী পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। তারা ঘর ও বাড়িতে আগুন দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “ফিলিস্তিনি একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে সন্ত্রাসীরা ঘরের ভেতর মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।”

২০২৩ সালের পর থেকেই পশ্চিমতীরে সেটেলারদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের গ্রামে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করছে। রাতের বেলা নৃশংসতা চালানোর পাশাপাশি দিনের বেলায়ও একই কাজে লিপ্ত হচ্ছে তারা। ফিলিস্তিনিদের ওপর হামলা চালালেও ইসরায়েলি সেনা বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। অনেক সময় তারা নিজেরাও এসব হামলায় সহায়তা করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech