শিরোনাম :
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট ভারতীয় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮ ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র: ৩ গাড়িতে আগুন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে দুর্গাপূজায় নির্বাহি আদেশে বাড়ল এক দিন- মিললো টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতা গ্রেপ্তার মূল নেতৃত্ব পালালেও ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক মানুষ দেশে আছে: গয়েশ্বর হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট ভারতীয়

  • ১০:০৬ পিএম, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান আজ বিধ্বস্ত করার চেষ্টা করেছেন এটির কো-পাইলট। এ সময় তিনি বিমানের ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন। এতে ওই ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন।

এরমধ্যে জানা গেছে বিমানটির প্রধান পাইলট বা ক্যাপ্টেন ছিলেন ভারতীয়। তার নাম স্মিত মাচ্ছাড়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কো-পাইলট বিমানের সিস্টেম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। এ সময় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় বাধা দেন। তখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। বিমানটিতে সবমিলিয়ে ১৮০ জন যাত্রী ও ক্রু ছিলেন।

একটি ভিডিওতে দেখা গেছে, ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার পুরো শরীর রক্তে ভেজা ছিল এবং তিনি কথাও বলতে পারছিলেন না। এ মুহূর্তে সৌদি আরবে তিনি চিকিৎসাধীন।

বিমানটি যখন বিধ্বস্ত করার চেষ্টা করা হয় তখন কয়েকজন যাত্রী ও ক্রু মিলে ওই কো-পাইলটকে নিবৃত করে তাকে বেঁধে ফেলেন।

এনডিটিভি আরও জানিয়েছে, ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় গত চার বছর ধরে ফ্লাই দুবাইয়ের বিমান চালাচ্ছিলেন। আমিরাতের সরকারি এ বিমানসংস্থা কম টাকায় সেবা দিয়ে থাকে।

ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় এরআগে স্পাইসজেটে ১০ বছর কাজ করেছেন। তার বোয়িংয়ের ৭৩৭ সিরিজের বিমান চালানোর ১৩ বছরের বেশি অভিজ্ঞতা আছে।

এদিকে বিমানটি জরুরিভাবে সৌদি আরবের তাবুকের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। এরপর আহত ক্যাপ্টেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে কো-পাইলট বিমান বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন তিনিও আহত হন।

সূত্র: এনডিটিভি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech