শিরোনাম :
৯ দিনের সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা বে অব বেঙ্গল কনভারসেশন এর দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের বাড়তি ইউরেনিয়াম জামায়াতকে গুপ্ত বলার আগে ১৯৯১ ও জোটের রাজনীতি মনে করুন: পরওয়ার কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রামপালে ২ ইউনিট থেকে ১৩২১ মেগাওয়াট: বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক মাল্টার অস্বাভাবিক দামের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের

  • ১২:৪৯ পিএম, রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ৯৭টি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। তায়েজ প্রদেশের আল-তাওয়াহি ফ্রন্ট এবং লাহিজ প্রদেশের আল-বাহা এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এ তথ্য জানান।

তিনি বলেন, এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ কামান, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়েছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এসব অভিযানে হুথিদের ২৬০ জন সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি সামরিক যান এবং পরিবহন ও সরবরাহ কাজে ব্যবহৃত যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেও আল-নুজাইলি জানিয়েছিলেন, হুথিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ২৫৭টি হামলা চালিয়েছে সরকারপন্থী বাহিনী। বিমান, ড্রোন, গোলন্দাজ কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করে রাজধানী সানা, মিদি, বাকিম, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহিজ ও তায়েজে এসব হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

ওই হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

মুখপাত্র জানান, এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।

হুথিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে ‘কোনো ছাড় না দিয়ে’ সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে, হাদরামাউত ও মারিব প্রদেশে সামরিক ঘাঁটিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৫ আহত হয়েছে বলে একটি সরকারি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে।

তবে সরকারপন্থী বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আল জাজিরাও যুদ্ধক্ষেত্রের এসব দাবি নিশ্চিত করতে পারেনি।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে সরকারপন্থী বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। ইরান-সমর্থিত হুথিরা দেশটির বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

দেশটির চলমান গৃহযুদ্ধে গত কয়েক বছরের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সহিংসতা বেড়ে যাওয়ার পর এই হামলা হলো।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এসব হামলায় ‘শত শত’ মানুষ হতাহত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech