শিরোনাম :
রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর সারাদিন আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই ঢাকা সহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • ০৯:১৪ পিএম, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, এক হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে বা সরকার বন্ধ করে রেখেছে। একইসঙ্গে, ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ রয়েছে।

ল ইউনিয়ন এটুডিয়ান্টের তথ্য অনুযায়ী, মার্সেই, নিস, নান্তেস, লিয়োঁ ও প্যারিসসহ ৩০টিরও বেশি শহরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলছে।

নিক বিকের তথ্য অনুযায়ী, লিলি শহরে ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

প্যারিসের এক শিক্ষার্থী বলেছেন, আমি ভবিষ্যতের জন্য খুবই ভয় পাচ্ছি।

সরকার যখন জরুরিভাবে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে, তখন এই আন্দোলনের দাবিগুলো কীভাবে পূরণ করা হবে সেটি অনুমান করা বেশ কঠিন। গত সপ্তাহে শিক্ষার্থীরা শত শত স্কুল অবরুদ্ধ করেছে। এতে অন্তত ২১৫ জন আহত হয়েছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech