শিরোনাম :
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে ১৩ শ্রমিকের মৃত্যু ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাব এল মান্দেব প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনি বাহিনী

  • ০৯:০৭ পিএম, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বাব এল মান্দেব প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এরসঙ্গে প্রণালিতে থাকা পেরিম দ্বীপও পুনর্দখল করেছে তারা।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর হুথিরা প্রণালিটির নিয়ন্ত্রণ হারিয়েছে। এর আগে এক মাস আগে আকস্মিক অভিযান চালিয়ে বাব এল মান্দেব ও পেরিম দ্বীপ দখল করেছিল তারা।

এরমধ্যে ধুরাব এলাকার কাছে হুথিদের একাধিক যোদ্ধাকে আটক করেছে সরকারি বাহিনী।

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলে গত সপ্তাহে অভিযান শুরু করে ইয়েমেনি বাহিনী। তাদের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পুনর্দখল করা, যেখান থেকে বাব এল মান্দেব প্রণালিকে নিয়ন্ত্রণ করা যায়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট।

সরকারি বাহিনীর একটি সূত্র শুক্রবার ৯ অক্টোবর জানিয়েছে, যখন তাদের সেনারা বাব এল মান্দেব নিয়ন্ত্রণে নিচ্ছিল তখন হুথিরা ব্যাপক হামলা চালিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় মিসাইল ও ড্রোন ছুড়ে বিদ্রোহীরা। তবে তাদের হামলা প্রতিহত করা হয় এবং অপারেশন ডন অব ইয়েমেনের অধীনে লড়াই অব্যাহত থাকে।

বাব এল মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। পেরিম দ্বীপটি প্রণালির ঠিক প্রবেশদ্বারে অবস্থিত। ফলে এটি সেখানকার আঞ্চলিক নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: আল-আরাবিয়া

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech