শিরোনাম :
সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে ১৩ শ্রমিকের মৃত্যু ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত

  • ১০:৪৬ এএম, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ বাংলাদেশিও রয়েছেন।

শনিবারের ১০ অক্টোবর স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ হামলা ও গতাগতের বিষয়ে বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। হামলার পর বিমানবন্দরে ফ্লাইট ওটানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই শনিবার বিকেলে রিয়াদ বিমানবন্দরে এই হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ও আহতদের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো বিমানবন্দর এলাকার অবকাঠামোগত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।

শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এ হামলায় নিহত হয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরাই এসব হামলা চালাচ্ছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

সূত্র : বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech