শিরোনাম :
সউদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশীর পরিচয় জানাল কনস্যুলেট জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানি : ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ মধ্যরাতে তিন স্থানে নাশকতা- বনানীতে ককটেল বিস্ফোরণ, মহাখালী ও মিরপুরে বাসে আগুন জামায়াতকে ‘লোভী’ আখ্যা দিয়ে ঐক্য নষ্টের অভিযোগ চরমোনাই পীরের সৌদিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথিরা প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানি : ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ

  • ১২:০৯ পিএম, রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

রবিবার ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এ নোটিশ পাঠান। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। এ সময় আদালত প্রাঙ্গণে তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকাল-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁর ভিডিও ট্রাইপড ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হওয়ার খবরও প্রকাশিত হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ৬ নভেম্বর পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে আপত্তিকর একটি পোস্ট প্রকাশ করেন।

আইনি নোটিশে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech