শিরোনাম :
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সউদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশীর পরিচয় জানাল কনস্যুলেট

নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার

  • ১০:৩৬ এএম, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

।।বিকে ডেস্ক।।
নভেম্বর মাসের প্রথম সাত দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধপথে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা।

রবিবার ৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২২.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।

অর্থবছরের সার্বিক চিত্রে দেখা যায়, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ (১২,৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার।

যা আগের অর্থবছরের (২০২৫ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর) একই সময়ে ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ (১০,৮৬৫ মিলিয়ন) ডলার। অর্থাৎ চলতি ২০২৬-২৭ অর্থবছরে (৭ নভেম্বর পর্যন্ত) বার্ষিক রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩.৬ শতাংশ।

আলোচ্য সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার।

এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি– ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ১০ হাজার ডলার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech