শিরোনাম :
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর

  • ১১:১৩ এএম, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
চাঁদপুরের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯ কিশোরকে আটক এবং মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার ৮ নভেম্বর রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন, হাইমচর থানায় ১ জন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব দক্ষিণ থানায় ৩ জন, মতলব উত্তর থানায় ১ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানায় ৫ জন ও কচুয়া থানায় ৪ জনসহ মোট ৯ কিশোরকে আটক করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হাতে ৬ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech