শিরোনাম :
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮ দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে অপচেষ্টা চালিয়েছে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরলেন খন্দকার মোশাররফ ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গতিপথ বদলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আজই আঘাত হানতে পারে উপকূলে

  • ১০:২৭ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করেছে। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝড়টি আজ শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টির প্রবণতা আগামী আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার ২০ নভেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তরের ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় আকারেই উপকূল অতিক্রম করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত আছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech