।। বিকে ডেস্ক ।।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার ২০ নভেম্বর)সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষে থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান খন্দকার মোশাররফ হোসেন। গত ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করতে বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফেরেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।