শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮ দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে অপচেষ্টা চালিয়েছে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরলেন খন্দকার মোশাররফ ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার

  • ১০:৪৪ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। 

একইসঙ্গে এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কানাডা এ ঐতিহাসিক রায়কে স্বাগত জানায়।

বিবৃতিতে তিনি বলেন, কানাডা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়ে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

এরপর থেকে রোহিঙ্গাদের সহায়তায় কানাডা ৭০০ মিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের সামরিক শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায়ও সমর্থন দিয়ে আসছে দেশটি।

অনিতা আনন্দ বলেন, আইসিজের এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে এবং যারা এ অপরাধের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে কানাডা। তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে দেশটি।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech