শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শিকাগোতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

  • ১০:২১ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

।।বিকে ডেস্ক।।
ভূমিকম্পে কেঁপে ওঠেছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা।

মঙ্গলবার সকাল ৭টা ৩২মিনিটের দিকে হঠাৎ এ ভূমিকম্প অনুভূত হয়। যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জারিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫দশমিক ৪ ভাগ। প্রাথমিক তথ্যে আরও বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ভূমিকম্পের বিস্তারিত তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে জানানো সম্ভব হবে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech