শিরোনাম :
গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী : জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে)

সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু

  • ১১:২৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বঙ্গোপসাগরের কোলঘেঁষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।

রবিবার ২২ নভেম্বর ভোর ৫টা থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পূর্ণার্থীদের দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু হয়। দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা।

আগামী মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের লোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব।

তবে এবারও রাস উৎসবকে ঘিরে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ঐতিহ্যবাহী মেলা। একই সঙ্গে নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষ এবং পর্যটকদের দুবলার চরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূজা ও পূণ্যস্নান শেষে নির্ধারিত পথেই পূর্ণার্থীদের ফিরে আসতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বাসসকে জানান, নির্ধারিত রাজস্ব জমা, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং বনবিভাগের অনুমতিপত্র বা পাস সংগ্রহের মাধ্যমে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীদের যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বনবিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করে তাদের দুবলার চরে নেওয়া হচ্ছে এবং একই পথে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বনবিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথের মধ্যে রয়েছে বুড়িগোয়ালিনী ও কোবাদক হয়ে হংসরাজ নদী, কয়রা ও কাশিয়াবাদ হয়ে শিবসা ও মরজাত নদী, নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী, চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পশুর নদী এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ।

ইতিহাস থেকে জানা যায়, ১৮ শতকের শেষভাগ কিংবা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী দুবলার চরে রাস পূজার সূচনা করেন।

সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধনে প্রতিবছরই এই রাস উৎসব ঘিরে সুন্দরবনের দুবলার চর হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ তীর্থস্থান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech