শিরোনাম :
ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী : জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত

  • ১০:৪০ এএম, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রবিবার ২২ নভেম্বর দিবাগত শেষ রাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিতে এই হামলা চালানো হয়।

এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে, একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।

বেনগাজির বন্দরসূত্রে জানা গেছে, ওই জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশপাশি অন্তত ৩টি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও আঘাত হেনেছে জাহাজটিতে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’, যা রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে এবং কেবল সামনের অংশ (বো) পানির ওপরে দৃশ্যমান রয়েছে। জাহাজটির ওপরের কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং জেটির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এর আগে বেনগাজি-ভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য বন্দরটিতে নোঙর করেছিল।

এদিকে রবিবার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech