শিরোনাম :
আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ পরীক্ষায় এআই দিয়ে নকল: দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড যুক্তরাষ্ট্রে শিকাগোতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড

  • ১০:৪৭ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ছবি: বিডি জার্নাল

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৩০ কোটি ১৫ লাখ টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের চবক শাখা থেকে এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়। সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ নভেম্বর থেকে ছয় মাসের জন্য এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে সিসিটির অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল।

বন্দর সূত্রে জানা গেছে, সিসিটি পরিচালনার জন্য ছয় মাসের মেয়াদে সীমিত দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ১৭ নভেম্বর এ দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার শেষ সময় ছিল পরদিন। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর চারটি প্রতিষ্ঠান অংশ নেওয়ার তথ্য পাওয়া যায়।

প্রতিষ্ঠানগুলো হলো- এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। দরপত্র মূল্যায়নে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ৩০ কোটি ১৫ লাখ টাকা।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড আগে থেকেই চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সিসিটির নতুন অপারেটরের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

অন্যদিকে টেন্ডার প্রক্রিয়ায় মাত্র দুই দিন সময় দেওয়ায় বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অভিজ্ঞ ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই দরপত্রে অংশ নিতে পারেনি বলে অভিযোগ তুলেছে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। তবে বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ করেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech