শিরোনাম :
সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে ১৩ শ্রমিকের মৃত্যু ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না পারস্য উপসগারে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

  • ১০:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বৃহস্পতিবার ২৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে ১ জন মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ জন, চট্টগ্রামে ১ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুর বিভাগে ২ জন সহ মোট ৭ জন মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৩৬ জন।

বিআরইউ

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech