শিরোনাম :
সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে ১৩ শ্রমিকের মৃত্যু ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না পারস্য উপসগারে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলা

  • ১০:৩৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সৌদি আরবের জাজানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারা তেল পরিশোধনাগারটিকে টার্গেট করে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

এক্সে তিনি এ নিয়ে লিখেছেন, “হুথি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে জাজান তেল পরিশোধনাগার। বেসামরিকদের ওপর এবং বেসামরিক স্থাপনায় হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।”

এরআগে গতকালও জাজানে হামলা চালিয়েছিল হুথিরা। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। তবে আজ হুথিদের ড্রোন বা মিসাইল সরাসরি এসে পরিশোধনাগারে আঘাত করেছে।

সৌদি আরব ও হুথিদের মধ্যে গত জুলাই থেকে উত্তেজনা বৃদ্ধি পায়। এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বটা মূলত অনেক পুরোনো।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট সৌদি আরবে পালিয়ে যান। এরপর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যার প্রেক্ষিতে হুথিরাও সৌদির বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে।

দীর্ঘ সাত বছর যুদ্ধের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি এবং সৌদির মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোট হামলা করে। এ সময় ইরান থেকে হুথি নেতাদের বহনকারী একটি বিমান অবতরণ করছিল। এ ঘটনার পর হুথিরা হামলা শুরু করে। এ সময়ের মধ্যে হুথিদের কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধার করতে স্থল অভিযানও শুরু করেছিল সৌদি জোট। তবে এটি ব্যর্থ হয়েছে।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech