শিরোনাম :
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বিরামপুর সীমান্তে ‘পুশ ইন’ এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধ গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫ উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে ইসি অধিবেশন থেকে ওয়াকআউট : মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো বিরোধীদল মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত তোলার হিড়িক: ৭৮৫০ কোটি টাকা ফেরত চেয়ে জমা ১ লাখ ৪৮ হাজার আবেদন

শেষ ইচ্ছা মেনে সনজীদা খাতুনের মরদেহ দান সম্পন্ন

  • ১০:০০ পিএম, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সনজীদা খাতুনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) দান করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার ২৭ মার্চ দান করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ।

উল্লেখ্য, শেষ ইচ্ছা অনুযায়ী সানজীদা খাতুন তার দেহখানিও দান করে গেছেন অঙ্গ প্রতিস্থাপন আর গবেষণার কাজের জন্য।

পার্থ তানভীর নভেদ বলেন, এটা সন‌্জীদা খাতুনের ২৭ বছর আগের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের সবাই মরদেহ হস্তান্তরের ব্যাপারে সম্মত হই। আজকে দান করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন।

সেদিন রাতে সন‌্জীদা খাতুনের মরদেহ হিমঘরে রাখা হয়, বুধবার দুপুরে তার কফিন নেওয়া হয় ছায়ানট ভবনে।

সেখানে গানে গানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেখান থেকে সন‌্জীদা খাতুনের মরদেহ নেওয়া হয় তার সাবেক কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তারপর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বিদায় জানান শিল্পী, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের মানুষ।

এরপর বুধবার রাতে মরদেহ রাখা হয় হাসপাতালের হিমঘরে। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech