শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

ইশরাককে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গেজেট

  • ১২:১৮ পিএম, সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ২৭ এপ্রিল নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট জারি করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

উল্লেখ্য, গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয়।

রায়ের পর ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।’

এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেনও আদালতের রায়ে মেয়র ঘোষিত হন এবং তার নামে গেজেট প্রকাশ করা হয়। বর্তমানে শাহাদাতই একমাত্র মেয়র, যিনি সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ইশরাক কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন।

তৎকালীন সরকারের প্রভাবে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech