শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

  • ১২:০৩ পিএম, শুক্রবার, ৯ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার ৮ মে পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে এ কথা বলেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, তারা বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সীমান্তে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে এবং সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

৫০ ভারতীয় সেনা হত্যায় পাকিস্তানের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

এর আগে বুধবার ৭ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহতের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন।

পাকিস্তান আরও দাবি করেছে—ভারতের পাঠানো ২৫টি ইসরায়েল নির্মিত কামিকাজে ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপত্তার খোঁজে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন।

ভারত এখনো পাকিস্তানের দাবি করা ৪০-৫০ জন সেনা নিহতের বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্তে গোলাবর্ষণে এখন পর্যন্ত দেশটির একজন সেনা ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech