শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

  • ০৬:৫১ পিএম, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি।

দলীয় কার্যালয়গুলোতে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে, সাত দিনব্যাপী নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবে। এছাড়া সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত করা হবে।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এই পৃথিবী থেকে চলে গেছেন। তার মৃত্যুতে সাত দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে।

কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হয়। দলের সব স্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।

তিন বলেন, কেন্দ্রীয়ভাবে গুলশানে অবস্থিত চেয়ারপার্সনের কার্যালয় ও নয়া পল্লটনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সাধারণ ব্যক্তিরা সেই শোকবইতে মন্তব্য ও স্বাক্ষর করবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech