শিরোনাম :
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, লক্ষ্য আরও ৩৫ লাখ পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা

ইরানে ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানাল বাংলাদেশ

  • ১০:১২ পিএম, শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ইরানে ইসরাইলের নজিরবিহীন হামলার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার ১৩ জুন এক বিবৃতিতে কঠোর নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের নির্লজ্জ সংঘাতমূলক কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি এবং ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য গুরুতর হুমকিস্বরূপ, যার রয়েছে সুদূরপ্রসারী পরিণতি।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অস্থিতিশীল এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।  

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার ভোররাতের দিকে ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহর কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

হামলায় ইরানের বেশ কজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীর প্রাণ গেছে। ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ির ছবিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সয়লাব। এ হামলাকে গত বছরের দুই দফার হামলার সঙ্গে মেলালে ভুল হবে। সেগুলোকে ‘সতর্কবার্তা’ ধরলে শুক্রবারের হামলা মূলত ‘যুদ্ধের আমন্ত্রণ’।

ইরানও প্রতিক্রিয়া দেখাবেই। এরই মধ্যে তারা ইসরাইলকে লক্ষ্য করে ১০০টির মত ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। সেসব ড্রোন ভূপাতিত করার ছবিও টেলিগ্রামে এসেছে।

কিন্তু এই প্রতিক্রিয়াই শেষ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরান আরও বড় আকারে প্রতিশোধ নেবে, যা পুরো অঞ্চলকেই যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেমনটা হলে তাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, বলছে সিএনএন।

এমন প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং ইতোমধ্যে অস্থির একটি অঞ্চলে আরও উত্তেজনা বাড়ায় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech