Breaking News:


শিরোনাম :
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা

দখলদার ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা ইরানের : এক ইসরায়েলি নিহত, আহত বহু

  • ১১:০৪ এএম, শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি কোলাজ: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার ১৪ জুন ভোরে ইরান নতুন করে আরও মিসাইল ছুড়েছে। বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের সামরিক করসপনডেন্ট ইমানুয়েল ফাবিয়ান সূত্রে জানায়, কিছু সময় আগে জানান, ইসরায়েলজুড়ে আবারও সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি পতিরক্ষা বাহিনী জানায়, ইরান আবারও মিসাইল ছুড়েছে।

ইরানি মিসাইল আটকাতে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওই এলাকায় মিসাইল পড়তে দেখা গেছে। তবে সেটি ইরানি মিসাইল নাকি ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরান নতুন করে হামলা শুরুর পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ইসরায়েলিকে আবারও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলেছে।

দখলদার ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এছাড়া ইরানি হামলায় বহু ইসরায়েলি আহত হয়েছেন। ইরান মোট তিন ধাপে গতকাল রাতে হামলা চালায়। তাদের ছোড়া কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে।

প্রথম দুই দফার হামলায় অন্তত ৪১ জন আহত হন। তৃতীয় দফার হামলায় আহত হন আরও সাতজন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বাকিদের অবস্থা স্থিতিশীল।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির একটি সূত্র।

পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দেয় যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে— এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এদিকে ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর আজ শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে অন্তত দুটি ড্রোন অথবা মিসাইল আঘাত হানে। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয়। যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech