শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের কপ৩১-এ ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের রূপরেখা তুলে ধরল বাংলাদেশ

ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ : ট্রাম্পের সতর্কবার্তা: ‘ইসরায়েল, বোমা ফেলবেন না’

  • ০৯:০০ পিএম, মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসরায়েলের এখন আর হামলা চালানো উচিত নয়।

তিনি লিখেছেন, ইসরায়েল, বোমা ফেলবেন না। এটি করলে তা হবে বড় ধরনের লঙ্ঘন। আপনাদের পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিন।

এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মঙ্গলবার সকাল থেকে।

ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে। অপরদিকে ইরানও জানায়, ইসরায়েল হামলা থামালে তারাও থামবে।

হেগ শহরের নেটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইসরায়েল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের শান্ত হওয়া উচিত।’’

ট্রাম্প আরও বলেন, চুক্তি হওয়ার পরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের এটা করা (ক্ষেপণাস্ত্র ছোড়া) উচিত হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech