শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম

  • ১০:৪৯ এএম, শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য আমরা রাস্তায় নামিনি। গণ-অভ্যুত্থান হয়েছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে।

বৃহস্পতিবার ৩ জুলাই রাতে তেঁতুলিয়া উপজেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, আপনাদের কথাগুলো শুনতে এসেছি। আমাদেরই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশে যদি বারবার স্বৈরাচার জন্ম নেয় তাহলে এই বাংলাদেশ, এ দেশের মানুষের কোন উপকার হবে না।

নাহিদ বলেন, আমরা বাংলাদেশে এমন একটি রাজনীতি দেখতে চাই। যে রাজনীতি হবে প্রকৃত অর্থেই নাগরিকদের জন্য। আমরা এতদিন দাসের মত জীবনযাপন করেছি। অভ্যুত্থানের পর আমরা আর দাসের মত জীবনযাপন করতে চাইনা। আমরা সমান অধিকার নিয়েই বাঁচতে চাই। এনসিপি নাগরিকদের জন্যই রাজনীতি করবে। নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, আমরা তিনটি দাবি নিয়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান। শেখ হাসিনা আমাদের হাজারো ভাই-বোনদের খুন করে ভারত পালিয়ে গেছে। ভারত থেকে নিয়ে এসে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলছি, মুজিববাদী সংবিধান নয়, নতুন একটি সংবিধান এ দেশের মানুষের জন্য নিশ্চিত করতে হবে।

পথসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ তেঁতুলিয়া বাজার ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের চাহিদা, আশা-আকাঙ্ক্ষার কথা শুনে এনসিপি। ভবিষ্যতে নতুন বাংলাদেশে গড়তে তেঁতুলিয়ার মানুষদের পাশে থাকার অনুরোধ করেন এনসিপির নেতারা।  সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech