শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

  • ১১:৫১ এএম, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার ২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, ৫ আগস্টের ঘটনার পাশাপাশি দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ৩ জুলাই তাকে আদালতে হাজির করা হবে।

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে, চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই আদেশে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়।

প্রসংগত, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরের সংসদেও জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোয়ন দেয়নি আওয়ামী লীগ।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি খেলোয়াড় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখানো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক দুর্জয়কে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech