শিরোনাম :
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস দেশের ৮ অঞ্চলের ওপর অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২৫০০ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএ সদস্য নিহত

  • ১২:৫৫ পিএম, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)র কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৩ জুলাই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন।

সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এখনও এ অভিযান চলছে।

বিজ্ঞপ্তি পাঠানোর সময় পর্যন্ত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা।

এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech