শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

এনসিপি কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ

  • ১১:৫৬ এএম, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ হয়েছে।

বুধবার ২ জুলাই রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।

এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

এতে চারজন আহত হয়েছিলেন। আহত চারজন হলেন- শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech