শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

আজও হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

  • ১০:০১ এএম, বুধবার, ৯ জুলাই, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজও ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা তাদের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘ভারী বৃষ্টি’র অন্তর্ভুক্ত।  

বুধবার ৯ জুলাই ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আর আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলো জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা, ১১-২২ মাঝারি, ২৩-৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪-৮৮ ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি বলা হয়। এই হিসাবে ঢাকায় গত ২৪ ঘণ্টার ৪৫ মিলিমিটার বৃষ্টি ‘ভারী বৃষ্টি’ হিসেবে চিহ্নিত।

অন্যদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech