শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

ভারী বৃষ্টিপাত অব্যহত থাকার সম্ভাবনা : রোদের দেখা মিলবে কবে

  • ১০:১২ এএম, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। কোথাও কোথাও ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেখা দিয়েছে বন্যা পরিস্থিতিও।

আজকের আবহাওয়ার পূর্বাভোসে আবহাওয়া অধিদপ্তর জানালো দুঃসংবাদ। ভারী বৃষ্টিপাত আগামী পাঁচ দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ১০ জুলাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি ঝরতে পারে। এ সময়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়াও অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, আজ রাতে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি এলাকায় চলমান বৃষ্টিপাত আগামীকাল বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দেশের পূর্বাঞ্চল থেকে ক্রমান্বয়ে কমে আসতে পারে।

আগামীকাল রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরশুদিন দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। তবে আগামী শুক্রবার বৃষ্টি অনেক কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পার হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech