শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেল ৬ গরু সারাদেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে লেবার রুম স্থাপনের নির্দে শ: না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার গাইবান্ধায় তীব্র নদীভাঙন : ভেঙে যাচ্ছে স্বপ্নের ভিটে, ঝুঁকিতে শত শত পরিবার ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি, কারণ ‘নিরাপত্তা’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজার ৭ শত

বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি করল বিএসএফ

  • ১১:৪৪ পিএম, শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সময়ে উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে।

শুক্রবার ২৪ জানুয়ারী ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বিএসএফের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ (অপারেশনস অ্যালার্ট) জারি থাকবে।

উল্লেখ্য, অপারেশনস অ্যালার্ট বা অপস অ্যালার্ট সাধারণত বিএসএফের মতো বাহিনী জারি করে প্রধানত আগাম সতর্কতা হিসাবে। ভারতের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনের আগে জারি হয় এই ধরনের সতর্কতা। এই অ্যালার্ট জারির অর্থ হচ্ছে, উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে।

এ ছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’  জারি থাকবে।

গতকাল বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের আগে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার পুরোটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech