Breaking News:


শিরোনাম :
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান পারমাণবিক জ্বালানি লোডিংয়ের অনুমতি পেল রূপপুর বিদ্যুৎকেন্দ্র মৌসুম শেষ ও সরবরাহ সংকটে বেশিরভাগ সবজির কেজি ১০০ টাকা লেবাননের ও ইসরায়েল মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করলো যুক্তরাষ্ট্র

  • ০৩:৩০ পিএম, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এ অঞ্চলের অন্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

রবিবার ২৪ আগস্ট (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এ কথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস ‘টমি’ পিগট।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোকেও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরু হওয়ার পর কয়েক মাসের মধ্যেই ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও দেশে চার লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছিল।

এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে। সাম্প্রতিক সময়ে নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গাসহ বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech