শিরোনাম :
পবিত্র আশুরার তাজিয়া মিছিল : রাজধানীতে আজ-কাল এড়িয়ে চলবেন যেসব সড়ক পুশইনে ব্যর্থ হয়ে ২১ ঘণ্টা পর সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে : জামায়াত আমির দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা : ব্যাপক হতাহতের শংকা জরুরি অবস্থা ঘোষণা চলতি বছরে রেমিট্যান্স এসেছে ৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অকটেন, কেরোসিন ও পেট্রলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, ডিজেলের দাম অপরিবর্তিত

  • ১০:৪৭ এএম, সোমবার, ১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

রবিবার ৩১ মে জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ৫ টাকা বেড়ে অকটেনের দাম হচ্ছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। আগে অকটেনের দাম ছিল প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকবে। নতুন দাম সোমবার ১ জুন থেকে কার্যকর হবে।

গত মে মাসে ডিজেলের মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা ছিল।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।

নতুন মূল্য কার্যকর হওয়ার পর পরিবহন খাত, কৃষি কার্যক্রম এবং সামগ্রিক বাজারে এর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পেট্রল ও অকটেনের দাম বৃদ্ধির ফলে ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেল ব্যবহারকারীদের ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিপণন কোম্পানিগুলোকে নতুন মূল্য অনুযায়ী জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গত ৩০ এপ্রিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech