শিরোনাম :
সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আইন প্রয়োগে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা

  • ০২:৪৭ পিএম, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেয়া হবে না- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকালে বানানী সামরিক কবরস্থানে শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে কাউকে ছাড় দেয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে তিনি বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন। দেখেন আমরা ব্যবস্থা নিই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শহীদ পরিবারের মূল দাবি ছিল দুটি। তার মধ্যে শহীদ সেনা দিবস ঘোষণা দাবিটি পূরণ করা হয়েছে। আর দোষীদের বিচারের দাবিটি পূরণের জন্য কমিশন গঠন করা হয়েছে। তিন মাসের মধ্যে প্রতিবেদনের ভিত্তিতে তা পূরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক সচিব, বিজিবির প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech