শিরোনাম :
‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ১১টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

  • ১২:৩৭ পিএম, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার ২৬ জুলাই বঙ্গভবন থেকে বিদায় নিয়ে তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন।

বঙ্গভবন ত্যাগের প্রস্তুতি হিসেবে গত কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত মালামাল গুলশানের বাড়িতে স্থানাস্তর করা হয়েছে এবং বাসভবনের প্রয়োজনীয় সংস্কারকাজও শেষ করা হয়েছে।

চিকিৎসার প্রয়োজনে দ্রুতই তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে। শনিবার এক সাক্ষাৎকারে সাবেক এই রাষ্ট্রপতি জানান, চিকিৎসকদের পরামর্শে তিনি শিগগিরই সিঙ্গাপুর বা ব্যাংককে যাবেন।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে ভুগছেন। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাঁকেও সাথে নিয়ে চিকিৎসার জন্য যাবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন।

সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তবে তিনি বঙ্গভবনে বসবাস করবেন না; জাতীয় সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই তিনি অবস্থান করবেন। সেখান থেকেই বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। দায়িত্ব গ্রহণের আগেই শুক্রবার থেকে স্পিকারের বাসভবন ও এর আশপাশে রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে এবং সেই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে। ফলে আপাতত কোনো বিশেষ অধিবেশনের প্রয়োজন হচ্ছে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech