Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার সাদপন্থীদের পর্ব

  • ০২:৪৭ পিএম, রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।। বিকে রিপোর্ট।।
টঙ্গীর তুরাগতীরে মাওলানা সাদ অনুসারিদের অংশগ্রহণে অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

রবিবার ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ৩৮ মিনিটে এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শেষ হয় ১ টা ৭ মিনিটে।

ইজতেমা ময়দানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে ‘আমিন আমিন’ ধ্বনিতে। মানুষের কান্নার সুরে প্রকম্পিত হয় তুরাগতীর। নানা বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানান।

এর আগে ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, যার বাংলা তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতের কথা বলেন মাওলানা ইউসুফ বিন সাদ, যার তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বাদ আছর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানে শুরু হয় নিজামুদ্দিন মারকাজ (মাওলানা সাদ) অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।  এতে অংশ নেন দেশ-বিদেশের তাবলিগ জামাতসহ লাখ লাখ মুসল্লি। আজ সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশ-পাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন।

আখেরি মোনাজাতে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করেন।  ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। 

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।  বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়।

আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিভাগ আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। এবারের ইজতেমায় ৪৯টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাত শেষে তারা দাওয়াতি সফরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে, প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে তাবলিগ জামাতের আলমি শুরার অনুসারীরা অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech