শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত ৫ দিন বিরতি পর আবারও মার্কিন বাহিনীর হামলা :কেশম দ্বীপে এক ইরানি দম্পতি ও এক শিশু নিহত জি-টু-জি চুক্তির আওতায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল : ব্যায় ১৬ হাজার কোটি টাকা তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ত্রিবেদী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার

সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

  • ১২:০০ পিএম, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের চেয়ার খালি থাকায় সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অধিবেশন পরিচালনা করবেন।

বৃহস্পতিবার  ফেব্রুয়ারি নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করেন।

তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেটি সমর্থন জানান সংসদে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech